নিউটাউনে এনকাউন্টারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা
দি নিউজ লায়ন; নিউটাউনে এনকাউন্টারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা।সিকিম,আসাম সহ উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান গেটওয়ে কাঁকসা থানার পানাগড়। নিউটাউনের ঘটনা বাড়তি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারী দুষ্কৃতী দের জন্য । পশ্চিম বর্ধমান জেলার পানাগড় একটি গুরুত্বপূর্ণ এলাকা বলে চিহ্নিত। পানাগড়ে আছে দেশের মধ্যে অন্যতম বায়ু সেনা ও সেনা ছাউনির ঘাঁটি ।
আছে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার তেল ও গ্যাস টার্মিনাল এই পানাগড়ে । এছাড়াও জাতীয় স্তরে ব্যাবসা বানিজ্য থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা রয়েছে এখানে। সেই কারণেই পানাগড়ে সবসময়ই বিভিন্ন রাজ্য থেকে অচেনা অজানা মানুষদের আনাগোনা লেগেই থাকে। এই কদিনের মধ্যে রাজ্যে মালদা ও কলকাতার ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত পানাগড়েও শুরু হয়েছে পুলিশ প্রশাসন পক্ষথেকে বাড়তি নজরদারি।
পানাগড়ের রাজ্যসড়ক ও ২নং জাতীয় সড়কের ধারে যেসকল হোটেল, লজ ও ধাবা আছে সেই সকল ব্যাবসায়ী ও মালিকদের নিয়ে জরুরি বৈঠক করেন কাঁকসা ও বুদবুদের এসিপি শ্রীমন্ত ব্যানার্জি ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আই সি অর্ণব গুহ। প্রসাশনের পক্ষথেকে এই সকল হোটেল ব্যাবসায়ী দের নির্দেশ দেন যে কোন রকম সন্দেহভাজন ব্যাক্তি মনে হলে পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া এছাড়াও CCTV ক্যামেরা লাগাতে হবে হোটেল,ধাবাগুলিতে।
পুলিশ প্রশাসন মনে করছে দুষ্কৃতীরা অনেক সময় ভুয়ো নথি দেখিয়ে এই সব ছোট অথিতিশালাগুলিতে আশ্রয় নিয়ে থাকে। তাই সকলের স্বচিত্র পরিচয় পত্র যেন জমা দেয়। প্রশাসনের পক্ষথেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করাতে ব্যাবসায়ীরা শুধু খুশি নয় বরং তাঁরাও সচেতন হতে পারছেন।এদেরকে নিয়ে পুলিশ সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ তৈরি করেছেন যেখানে কোনও হোটেল, ধাবাতে সন্দেহভাজন কেও এলে তা ওই গ্রুপে জানিয়ে দেয় মালিকরা।

Post a Comment